Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ের কান্দাপটলে উঠান বৈঠক: ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান

Link Copied!

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি এমদাদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

 

আনসার আলী, সাবেক সিনিয়র সহসভাপতি, ধামরাই উপজেলা বিএনপি

 

আবু তাহের মুকুট, সাবেক সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি

 

লোকমান দেওয়ান, সভাপতি, ধামরাই উপজেলা শ্রমিকদল

 

শহিদুল ইসলাম শহিদ, সাবেক সহসভাপতি, ধামরাই পৌরসভা

 

ইবাদুল হক জাহিদ ও জাবেদ আলী, সাবেক সহসভাপতি, জেলা যুবদল

 

ইসমাইল হোসেন সুমন, সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা ছাত্রদল (উত্তর)

 

 

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তারা বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম জোরদার করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।