Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ভয়াবহ দু/’র্ঘটনা, যশোরের নি/হত ৩

যশোর প্রতিনিধি
জুন ২৮, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যশোরের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

শনিবার (২৮ জুন) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস পণ্যবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ডা. জালাল উদ্দীন, পাগলাদা গ্রামের জিল্লুর রহমান ও ঘুরুলিয়া গ্রামের মাওলানা মোস্তফা কামাল।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রচার সম্পাদক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর থেকে প্রায় ৫৫ জন নেতাকর্মী মহাসমাবেশে অংশ নিতে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। শ্রীনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও অন্তত ১৫ জন আহত হন।

 

তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত যশোরে এনে সন্ধ্যার মধ্যে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।