Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শিশু জিহাদের ম/রদেহ উ’দ্ধার করলো ডুবুরিরা

যশোর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র জিহাদ (১০) এর মরদেহ উদ্ধার হয়েছে ।

রোববার সকালে ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম। শিশু পুত্র জিহাদ হোসেন যশোর সদরের সানতলা গ্রামের উজির আলীর ছেলে।

 

তিনি জানান, শনিবার ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর বন্ধুরা মিলে ব্রিজ হতে লাফ দেওয়া শুরু করে । সবাই উঠলেও জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোজাখুজি শুরু করে। বহু খোঁজাখুজির পরও জিহাদের কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বহুবার খোঁজাখুঁজি করার পরও জিহাদেন সন্ধান মেলে না। তারপর খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে টিম এসে বিকাল ৫ টার পর উদ্ধার অভিযান শুরু করে। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় সাড়ে সাতটার সময় উদ্ধার অভিযান শেষ করেন তারা। রোববার সকালে ডুবুরি দল দ্বিতীয় অভিযান শুরু করে। সকাল ৯ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।খবর পেয়ে শত শত নারী পুরুষ ভিড় জমায় ।

 

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় আমরা উদ্ধার অভিযান শেষ করি।

 

আজ রোববার সকাল ৮ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছু সময় পর আমাদের টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।