Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 শেখ হাসিনার সরকার মানুষের সব অধিকার হরণ করেছে” — নাহিদ 

নাইম উদ্দিন আকন, পিরোজপুর 
জুলাই ১৩, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর 

দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে আজ ১৩ জুলাই পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা শাখার আয়োজনে এক পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই দেশে এমন কোনো নির্যাতন নেই যা শেখ হাসিনার  সরকার করেনি। গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট—সবচেয়ে বেশি হয়েছে এই সরকারের আমলে। মানুষ তাদের অধিকার ফিরে পেতে আবারও রাজপথে নামছে।”

তিনি আরও বলেন, “আমরা আশাকরি, পিরোজপুরে মাদক, চাঁদাবাজি, দখলদারি থাকবে না। নতুন দেশ গড়ার স্বপ্নে আমরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জনগণের দ্বারে যাচ্ছি।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টি তাদের ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় গণসংযোগ ও সভা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।