এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রজ্ঞা লাবনী দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মোসলেম শেখ।
বক্তারা পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও পরিকল্পিত সমাজ গঠনে সচেতনতা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন:শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: অপর্ণা রানী দাস (সরুলিয়া ইউনিয়ন),শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক:কাজী লিমনুজ্জামান,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: জেসমিন আরা,শ্রেষ্ঠ সেবা কেন্দ্র: জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: নাসরিন সুলতানা,শ্রেষ্ঠ জনপ্রতিনিধি: ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
আয়োজকরা জানান, জনসংখ্যা দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকবে।

