Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) 
জুলাই ১৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) 

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।

সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল উল আলম, উপজেলা মেডিকেল অফিসার ডা. জাকারিয়া জালাল, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা জামায়াতের আমির মুনছুর রহমান, এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনার গুরুত্ব নিয়ে মতামত দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ উদ্দিন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানসমূহকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, জনসংখ্যা দিবসের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এবং মাঠ পর্যায়ে কর্মীদের উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।