Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে যশোরে জেলা ছাত্রদলের বি/ক্ষোভ

যশোর প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি চৌরাস্তা, আর এন রোড প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোপন সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা এবং মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সহ-সভাপতি খান মো. আলী রাজা, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, ওমর খসরু রুমন, প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য কামরুল ইসলাম এবং সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে বক্তারা জানান, সরকার যদি তাদের নেত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে, তবে ছাত্রদল রাজপথে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।