ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী বাজারের পাশে সোমবার (১৪ জুলাই) দুপুরে একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
জানা গেছে, পিকআপটিতে ফরিদপুর জেলা পুলিশ রেশন স্টোর থেকে রেশন তুলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ১০ জন আনসার সদস্যের জন্য সরবরাহ নিয়ে যাওয়া হচ্ছিল। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
ভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরপরই ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয়রা জানান, যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত ও সংরক্ষণের অভাবে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

