চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ মো. বাবুল শেখ (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে বাবুল শেখের বাড়ি থেকে ইয়াবা ছাড়াও নগদ ১১ হাজার ৪০০ টাকা, চারটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একাধিক রামদা ও হাতুড়ি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আটক বাবুল শেখ চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।
ঘটনার বিষয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

