Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা:গণঅভ্যুত্থানের বি’রুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঐক্যের আহ্বান

স্টাফ রিপোর্টার, ভোলা 
জুলাই ১৫, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবিতে ভোলায় পদযাত্রা ও পথসভা করেছে।
মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল থেকে ফেরিযোগে আগত কেন্দ্রীয় নেতারা কালীনাথ বাজার ইলিশ ফ্লোয়ারা থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করেন। পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,

“গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সার্বজনীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলাম, আজ ভোলায় এসে সেই শপথ পুনরায় গ্রহণ করছি। ভোলা আর কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়—এ জেলার মানুষকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে।”
তিনি আরও বলেন,
“গত বছরের ১৫ জুলাই কোটা আন্দোলন রাজনীতির মোড় নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতা এখনও বহমান। ভোলা সেই ইতিহাসের গর্বিত অংশীদার।”

পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন,

“বর্তমান সরকার জনগণের সরকার হয়ে উঠতে পারেনি। আমাদের রাষ্ট্র এখনো বৈষম্যমুক্ত নয়। ভোলার গ্যাস সংযোগ, উন্নত হাসপাতাল ও স্থায়ী সেতুর দাবিতে আমরা ঐক্যবদ্ধ।”
তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও তীব্র অবস্থান নেন।

সভায় আরও বক্তব্য রাখেন:যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম,ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফারজেনা আহমেদ,যুব নেতা অ্যাডভোকেট মো. রাসেল,কেন্দ্রীয় সদস্য হাসিব আল নোমান,দক্ষিণাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল,বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. মাহামুদ শান্তসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এটি ছিল ভোলায় কেন্দ্রীয় নেতাদের প্রথম যৌথ সফর। স্থানীয় নেতারা জানান,“এই সফরের মাধ্যমে দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হলো এবং ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি জাতীয় পর্যায়ে পৌঁছাবে বলে আমরা আশাবাদী।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।