Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ইউএনও’র হস্তক্ষেপে ৩০টি পরিবার মুক্ত জলাবদ্ধতা থেকে

Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট প্রতিনিধি 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে বন্ধ করে রাখা একটি কালভার্টের মুখ খুলে দিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে প্রায় ৩০টি পরিবারকে মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে টানা বৃষ্টির মধ্যে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করেন।

স্থানীয় চাউলটুরী এলাকার ভুক্তভোগীদের অভিযোগ, আরিফুল নামে এক যুবক সরকারি কালভার্টের মুখে ইটের গাঁথুনি দিয়ে বাঁধ নির্মাণ করে এবং ওই স্থানেই দোকান তৈরির কাজ শুরু করে। এতে করে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে এবং আশেপাশের বাড়িঘর, উঠান ও চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যায়। সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়ে চরম দুর্বিষহ।

অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক পদক্ষেপ নেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য বন্ধ কালভার্টটি খুলে দেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্মীদের সহায়তায় বাধা অপসারণ করা হলে মুহূর্তের মধ্যেই পানি নিষ্কাশন শুরু হয় এবং এলাকার মানুষ স্বস্তি ফিরে পায়।

ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন,“জনগণের কষ্ট লাঘব করাই প্রশাসনের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জনগণের দুর্ভোগ বরদাশত করা হবে না। অবৈধভাবে পানি চলাচলের পথ বন্ধ করে যারা জলাবদ্ধতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীরা ইউএনও’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন,“অনেকদিন ধরে আমরা পানির মধ্যে বাস করছিলাম। কেউ কথা শুনছিল না। ইউএনও স্যারের হস্তক্ষেপেই আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেলাম। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।