Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ব্রিতে মাটির সার বিতরণ ও মানচিত্রায়ন প্রকল্পের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৫, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘স্পেশাল ডিস্ট্রিবিউশন এন্ড ম্যাপিং অফ টোটাল এভেইলেবল ফসফরাস ইন লং-টার্ম ফসফেট ফার্টিলাইজড সয়েলস অফ বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউক্যাসেল থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রবি নাইদু, যিনি সিআরসি ফর কনটামিনেশন এসেসমেন্ট এন্ড রেমিডিয়েশন অফ দ্যা এনভাইরনমেন্ট (সিআরসি কেয়ার)-এর পরিচালক। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান।

কর্মশালাটি ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ও অস্ট্রেলিয়ার সিআরসি কেয়ার যৌথভাবে আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।