Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
জুলাই ১৫, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদের বদলি আদেশ বাতিল ও তাঁকে পুনর্বহালের দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই বিকেল ৪টায় উপজেলার সাইনবোর্ড জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করে “চলো পাল্টাই” নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে “চলো পাল্টাই” সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা ইউএনও’র প্রতি সমর্থন জানিয়ে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সুব্রত মুখার্জি, গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেম, শিক্ষক গোপাল দেবনাথ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান এবং সদস্য কৃষ্ণ কান্ত দাস, সুভাষ চন্দ্র কর, এস এম খালিদ হোসেন ও মো. আলঙ্গীর শেখ।

বক্তারা বলেন, ইউএনও কে এম আবু নওশাদ কচুয়ায় দায়িত্ব পালনের সময় একাধিক উন্নয়নমূলক ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হয়েছে। দুর্নীতি বিরোধী অবস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি ইতোমধ্যেই জনগণের ভালোবাসা অর্জন করেছেন।

বক্তারা আরও বলেন, তাঁর হঠাৎ বদলি জনমনে হতাশা সৃষ্টি করেছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের জোর দাবি জানান।

আয়োজক সংগঠন “চলো পাল্টাই” জানিয়েছে, প্রয়োজনে এই দাবিতে আগামীতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।