Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) 
জুলাই ১৫, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) 

কচুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জুলাই (সোমবার) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ।

সভায় কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদুল ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান মাহামুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, এলজিইডি প্রকৌশলী বিদুৎ কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রায়হান হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা বেগম, নির্বাচন অফিসার নাজমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিবগণ এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কচুয়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মনিটরিং ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী এবং সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, “অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা রক্ষায় সকলে একযোগে কাজ করলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কচুয়া গড়ে তোলা সম্ভব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।