Nabadhara
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ভারতীয় ৪লাখ ৭৪হাজার  জিলেট ব্লেড জব্দসহ ২ জন আটক

Link Copied!

ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি,জামালপুর

জামালপুরে ভারতীয় ৪লাখ ৭৪হাজার  জিলেট ব্লেড জব্দসহ দুইজন আটক ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধি: অবৈধ পথে আসা ভারতীয় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড জব্দ ও বহনকারী মাইক্রোবাসসহ দুই চোরাকারবারী আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ এর একটি আভিযানিক বিশেষ টিম।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কার্যালয়ে প্রেসব্রিফিং এ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানিয়েছেন, বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। 

এসময় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২জনকে আটক করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০হাজার টাকা। পাশাপাশি হাইস ড্রাইভার সাদ্দাম হোসেন(৩২) ও আবুল খায়ের(২২) নামের ২জনকে আটক করা হয়।   আটককৃত ড্রাইভার সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও  আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার আসাদুজ্জামান এর ছেলে।

   জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরও জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে। ‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরও জানান, র্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।