Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি হলেন জাকির হোসেন মুকুল

নজরুল ইসলাম সাগর, কিশোরগঞ্জ
জুলাই ১৭, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম সাগর, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন জাকির হোসেন মুকুল। সোমবার (১৪ জুলাই) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইউব হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

জাকির হোসেন মুকুল অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড়া গ্রামের বাসিন্দা, মৃত আব্দুল মালেকের পুত্র। তিনি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে চতুর্থ ও মাস্টার্সে সপ্তম স্থান অর্জন করেন মুকুল। ১৯৯২ সালে একটি হত্যা মামলায় আসামি হয়ে ৭ বছর হাজতবাসের পর নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান। সরকারি চাকরির বয়সসীমা পার হওয়ায় ২০০৫ সালে তিনি রোটারি ডিগ্রি কলেজ, অষ্টগ্রামে প্রভাষক হিসেবে যোগ দেন। তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিগত একদলীয় সরকারের আমলে তিনি চাকরিচ্যুত হন। বর্তমানে তিনি অষ্টগ্রাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

 

নবনির্বাচিত সভাপতি মুকুল বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসাও তার ব্যতিক্রম নয়। আমি এই প্রতিষ্ঠানে একটি সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।”

 

স্থানীয়ভাবে এ মনোনয়নকে স্বাগত জানিয়ে অনেকেই আশাবাদ প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে মাদ্রাসাটি নতুন যুগে প্রবেশ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।