Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ সমাবেশে এম এ মজিদ:  আ’লীগকে মাথা তুলেদাঁড়াতে দেওয়া যাবে না

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি এবং ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা শাখা।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, “কোনোভাবেই  আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। প্রয়োজনে আবারও ‘জুলাই বিপ্লব’-এর মতো রাজপথে একত্রিত হতে হবে। মত-দ্বিমত থাকতে পারে, তবে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া যাবে না।”

 

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, আবুল বাশার বাশি, মিজানুর রহমান সুজন, মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম আনন, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সহ-সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

 

বক্তারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্র, বিচার বিভাগ ও প্রশাসনিক কাঠামো ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বর্তমান অবৈধ সরকার। তারা বলেন, জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে এবং গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ-যুবলীগের বর্বরোচিত হামলা সেই ফ্যাসিবাদেরই প্রমাণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।