Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রে’ফতার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
জুলাই ২০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে নাশকতার মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহাসহ দলটির আরও পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেফতার হওয়া অন্য নেতারা হলেন—জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সাবেক কমিশনার মোজাম খান, লোহাগড়া পৌর যুবলীগের সিনিয়র নির্বাহী সদস্য জাহিদ খান এবং নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন সরদার।

 

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

তারা আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।