Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি মামুন সম্পাদক শাহিন

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব -পত্নীতলা (নওগাঁ) প্র্রতিনিধি

নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে মামুন হোসেন  সভাপতি ও বায়েজীদ রায়হান শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া  সাংগঠনিক সম্পাদক পদে এজেড মিজান ও মাসুম আলী  নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ১১ বছর পর রোববার (২০ জুলাই) ৯ টি ওয়ার্ডের কাউন্সিলররা সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে নজিপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর কোনো সম্মেলন করতে পারেনি দলটি।  এদিন বিকেলে ৫টার দিকে পৌরসভার পাবলিক  মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু। পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিনসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।