Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ঝিকরগাছায় জামায়াতের মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
জুলাই ২২, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মশক নিধন ও সচেতনতামূলক অভিযানের আয়োজন করেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় শংকরপুর ইউনিয়ন পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মশা নিধনের জন্য কীটনাশক ছিটানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সহযোগিতা করেন।

জানা গেছে, জামায়াতে ইসলামীর ৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য রক্ষার্থে আমরা মশক নিধন ও সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছি। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন, জামায়াত নেতা সাজু আহমেদ ও যুব নেতা মেহেদী হাসান।

সংশ্লিষ্ট নেতারা জানান, এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে করে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ে এবং মশাবাহিত রোগের প্রকোপ হ্রাস পায়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমুখী কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।