Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলার দৌলতখানের নাদিয়া আর নেই, ভাই নাফিজ মৃ/ত্যুশয্যায়

Link Copied!

তৈয়্যবুর রহমান তুহিন,ভোলা জেলা প্রতিনিধি

অবশেষে মৃত্যুর কাছে হার মানলো ভোলার দৌলতখান উপজেলার তাহিয়া তাবাসসুম নাদিয়া (১৩)। বুধবার (২২ জুলাই) রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নাদিয়া রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় দগ্ধ হয় ভোলার দৌলতখানের মোফাজ্জল হোসেন হাওলাদার বাড়ির সাবেক সেনা কর্মকর্তা আশরাফুল ইসলাম নিরবের দুই সন্তান—নাদিয়া ও তার ছোট ভাই নাফিজ (১০)। তারা দুজনই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি ছিল।

 

নাদিয়া দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেও তার ছোট ভাই নাফিজ এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ৮০ শতাংশ দগ্ধ নাফিজ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

 

একদিকে মেয়ের মৃত্যু, অন্যদিকে ছেলের আশঙ্কাজনক অবস্থা—এই শোকে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন তাদের বাবা আশরাফুল ইসলাম। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয়রা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত নাফিজের সুস্থতা কামনা করছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।