Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে দুই পক্ষের সং/ঘর্ষ, বাস চলাচল বন্ধ

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২২, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

 

জানা গেছে, শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে নাজমুল হোসেন তারার নেতৃত্বে এক পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন শুরু করে। এ সময় নবগঠিত শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নং ১০৫৫)-এর সভাপতি ইয়াছিন মোল্লার নেতৃত্বাধীন সাধারণ শ্রমিকরা মিছিল নিয়ে এসে ‘ধর ধর’ স্লোগানে ওই মানববন্ধনে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোল্লা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসররা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করছে। আজ তারা আমাদের অফিস দখলের চেষ্টা করলে সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে।”

 

অন্যদিকে, নাজমুল হোসেন তারা দাবি করেন, “আমরা শ্রমিক ইউনিয়নের ভোটার তালিকা সংশোধনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। কিন্তু ইয়াছিন মোল্লারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।”

 

ঘটনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বাস চলাচল বন্ধ হয়ে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, “বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।