Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অর্পিতা সাহা নামের এক নারীর ম/রদেহ উ/দ্ধার

স্টাফ রিপোর্টার,  চিতলমারী
জুলাই ২২, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,  চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলায় অর্পিতা সাহা (১৯) নামের এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ভ্যান স্ট্যান্ড সংলগ্ন পরিতোষ বালার একটি চিংড়ি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত অর্পিতা সাহা চিতলমারী বাজার এলাকার বাসিন্দা আনন্দ সাহার মেয়ে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, অর্পিতা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গতকাল (সোমবার) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

 

ওসি আরও জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে এটি মৃগী রোগজনিত কারণে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।