Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির অভিযানে ৭ মাসে ৪৩ কোটির চো/রাচালান জ’ব্দ

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ২২, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ এবং ৪৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

 

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সাত মাসে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৯৭ কেজি গাঁজা, ৫০০ গ্রাম হেরোইন, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪.১২৫ লিটার দেশি মদ, ১৯৮ পিস ইয়াবা, ১৭ হাজার ৫২ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৬ বোতল বিয়ার, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি।

 

এছাড়াও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকস ও ঔষধসহ নানা ধরনের চোরাচালানি পণ্য।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আমাদের ব্যাটালিয়নের আওতায় ভারতের সঙ্গে রয়েছে ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।”

 

তিনি আরও জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও চলমান থাকবে।”

 

সীমান্তে বিজিবির এ ধরনের সক্রিয়তা সীমান্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।