নবধারা ডেস্ক
গত ২১ জুলাই, সোমবার আনুমানিক দুপুর ১২টার দিকে বরিশালের মীরগঞ্জ এলাকা থেকে মোঃ মাহমুদ (১৮) নামের একজন তরুণ নিখোঁজ হয়েছেন। তিনি খানপুরা আলিম মাদ্রাসার এইচএসসি পরীক্ষার্থী।
নিখোঁজ মাহমুদের পিতার নাম মোহাম্মাদ হামিদ। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তাকে সর্বশেষ মীরগঞ্জ এলাকায় দেখা গেছে। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। তাঁরা জানিয়েছেন, মাহমুদের নিখোঁজ হওয়ায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মাহমুদের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে নিচের যে কোনো নম্বরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আপনার একটি ছোট্ট তথ্য একটি পরিবারকে বড় দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারে।
যোগাযোগ:
? ০১৭৩৯৯৩০১১৪
? ০১৭৩৯৩৪৩৪৩৭
? ০১৭৪৮১৯৯৩৫৩
একটি শেয়ার, একটি সন্তানকে ফিরিয়ে দিতে পারে তার মায়ের কোলে।

