Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে এসএসসি ও দাখিল ফল বিশ্লেষণ ও কর্মপরিকল্পনা কর্মশালা

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের ফলাফলের মানোন্নয়ন, শিক্ষকদের জবাবদিহিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষা-প্রশাসন এবং অংশগ্রহণকারীরা ফলাফলের দুর্বল দিকগুলো চিহ্নিত করে তা উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

কর্মশালার শেষে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রথম স্থান:তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয়,তৃতীয় স্থান,কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া দাখিল পরীক্ষায় প্রথম স্থান  রাতকানা বালিকা দাখিল মাদ্রাসা,,দ্বিতীয় স্থান সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা,তৃতীয় স্থান খলাপাড়া দাখিল মাদ্রাসা।

উল্লেখযোগ্য ফলাফল অর্জন করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন ইউএনও তনিমা আফ্রাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।