যশোর প্রতিনিধি
যশোর জেনারেল হাসপাতাল থেকে হাফিজুর রহমান (২৩) নামে এক চোরকে আটক করেছে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা। ২২ জুলাই বেলা ১১টার দিকে থ্রি হুইলারের ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। আটক হাফিজুর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, সোমবার সকালে হাফিজুর রহমানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাকে নজরে রাখেন। একপর্যায় হাফিজুর সিএনজি চালিত থ্রি হুইলারের ব্যাটারি চুরি করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে আটক করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

