Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের অভিযান অব্যাহত, জনমনে স্বস্তি

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
জুলাই ২২, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নেটপাটা অপসারণ অভিযান চলমান রয়েছে। এর ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (২২ জুলাই) তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের মাদরা–দলুয়া এলাকার নদী ও খাল থেকে নেটপাটা অপসারণের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এর আগে সোমবার (২১ জুলাই) সকাল ৭টায় জালালপুর, মাগুরা ও খেশরা ইউনিয়নের মধ্যবর্তী শালিখা খালের মাদরা ব্রিজ থেকে শালিখা গেট পর্যন্ত একযোগে নেটপাটা অপসারণ করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও তালা থানার এসআই জিহাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার জানান, “তালার প্রধান সমস্যা জলাবদ্ধতা। আমি যোগদানের পর থেকেই এ সমস্যার সমাধানে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়েছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নেটপাটা অপসারণসহ নানা পদক্ষেপ গ্রহণ করছি।”

এ পর্যন্ত তালার কয়েকটি ইউনিয়নের সরকারি খাল থেকে অবৈধ নেটপাটা সরানো হয়েছে বলে জানান তিনি।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, “ইউএনও ম্যাডাম ও প্রশাসনের নেতৃত্বে আমরা যে অভিযান চালাচ্ছি, তাতে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করছি। এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।”

এদিকে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, “পানি নিষ্কাশনের পথে যেসব অবৈধ দখল বা প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে নেটপাটা, সেগুলো অপসারণে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।