Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপট্টি একাদশ বনাম আবুল কালাম কলেজ একাদশ প্রীতি ফুটবল ম্যাচে রামপট্টির জয়

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
জুলাই ২২, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার রামপট্টি মাঠে গত রবিবার অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে সরকারি আবুল কালাম কলেজ একাদশকে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে রামপট্টি একাদশ। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে।

রামপট্টি একাদশের পক্ষে চমৎকার নৈপুণ্যে চারটি গোল করা হয়, যেখানে আবুল কালাম কলেজ একাদশ একটি গোল করতে সক্ষম হয়।

রাম পট্টি একাদশের খেলোয়াড়দের মাঝে জার্সি ও বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন বাবুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা সিকদার মোঃ লিমন। তিনি খেলাধুলার উন্নয়নে তরুণদের উৎসাহ দেওয়ার আহ্বান জানান। এ আয়োজন খেলোয়াড়, স্থানীয় জনসাধারণ ও ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।