Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাইয়ের হাতে ছোটবোন খু/ন

যশোর প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোটবোন খুন হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

 

অভিযুক্ত ভাইয়ের নাম খোকন, তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।