Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 বিমান দু/র্ঘটনায় নি’হতদের স্মরণে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে দোয়া ও মোনাজাত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক পরিষদের আয়োজনে এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ আ. ন. ম. আঃ হালিম।

দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকলেই মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

বাবুগঞ্জ ডিগ্রি কলেজ পরিবার মানবিক মূল্যবোধ ও জাতীয় শোকের সময় একাত্মতা প্রকাশে সবসময় এগিয়ে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানান উপস্থিত শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।