Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিমান দু/র্ঘটনায় নি’হত ফাতেমার বাড়িতে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা মশিউর রহমান খান

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জুলাই ২৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমার বাড়িতে সমবেদনা জানাতে গেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাগেরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান খান।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের ফাতেমার বাড়িতে যান এবং নিহত শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ছোট দুই সন্তানের সম্পর্কে খোঁজখবর রাখার আশ্বাস দেন। এ সময় তিনি নিহত ফাতেমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার সঙ্গে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুজ্জামান নান্নাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, “এই দুর্ঘটনায় আমাদের এলাকার একটি কোমলমতি শিশু প্রাণ হারিয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।”

স্থানীয়দের মতে, এই দুর্ঘটনায় চিতলমারীসহ সমগ্র বাগেরহাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ নিহত ফাতেমার পরিবারের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।