Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘর্ষে নি’হত ৩, আ’হত ১০

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার করিমপুর নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী ছেড়ে আসা একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই লোকাল বাসের তিন যাত্রী নিহত হন। আর এ ঘটনায় দুই বাসের ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই করিমপুর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে। সড়ক দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে যানজট শুরু হলে পুলিশ যানজট মুক্ত করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।