নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদকে সংবর্ধনা দিয়েছে মঘিয়া সার্বজনীন কালীবাড়ি ও শিববাড়ি মন্দির কমিটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৫টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে অশ্রুসিক্ত বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত যুগ্মসচিব স্বপন কুমার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলি আদেশপ্রাপ্ত ইউএনও কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ফেরদৌস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সভাপতি ও শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক আশীষ কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপদেষ্টা সুব্রত রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রতাপ রায়, সিনিয়র সহ-সভাপতি পরমানন্দ মলঙ্গী, গৌতম গোপাল সাহা, স্বপন কুমার মজুমদার, প্রশান্ত পাইক, বিষ্ণু শিকদার, শ্যামল ডাকুয়া, সুকান্ত মিস্ত্রি, সমীর চক্রবর্তী, কৃষ্ণ স্বর্ণকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্বপন কুমার মণ্ডল বিদায়ী ইউএনওর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
বক্তারা ইউএনও কে এম আবু নওশাদের অসাম্প্রদায়িক মানসিকতা, মানবিকতা ও প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং তার কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মন্দির কমিটির পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

