Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কর্মপরিকল্পনা প্রণয়ন ও শিশু সুরক্ষা কর্মসূচি শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
জুলাই ২৪, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাটের কচুয়ায় “কর্মপরিকল্পনা প্রণয়ন ও শিশু সুরক্ষা কর্মসূচি ২০২৫” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কচুয়া এপি’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কচুয়া এপি ম্যানেজার এ্যালিস মন্ডল।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ হাসিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আকবর হোসেন হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ হাসান ইমাম, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মৃলেশ কান্তি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম এবং কচুয়া থানার সাব-ইন্সপেক্টর শহীদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরণ পাইক, সরকারি প্রোগ্রামার খান মোয়াজ্জেম হোসাইন রাসেল, সাংবাদিক সাকিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় আগামী বছরের জন্য পরিকল্পনা, চাহিদা নিরূপণ ও বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকর কর্মপরিকল্পনা গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া সিভিএ কার্যকরী দল, ছাত্র-ছাত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও শিশু ফোরামের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, শিশু সুরক্ষা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কর্মপরিকল্পনা যেন বাস্তবমুখী ও অংশগ্রহণমূলক হয়—সে লক্ষ্যে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।