Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাতের আধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কু/পিয়ে জ/খম; আ টক দুই

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আজাহার আলীকে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামবাসীরা বেলাল হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে।

জানা যায়, নৈশপ্রহরী আজাহার আলী স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে বসে ছিলেন। পরে রাত ১২টার দিকে স্কুল ভবনের গেটের কাছে গেলে স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকারে গ্রামবাসীরা এসে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আজাহার আলী জানান, হামলাকারীদের মধ্যে দুইজন বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। কয়েক বছর আগে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল, যার জেরেই এই হামলা হয়েছে। তিনি তার পরিবারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রাণীনগর থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, আহতের স্ত্রী থানায় মামলা করেছেন। গ্রামবাসীর সহায়তায় দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।