Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল ইমিগ্রেশনে গ্রে/ফতার জাতীয় শ্রমিক লীগ নেতা

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খানকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং পুলিশের ওয়াচলিস্টে থাকা ব্যক্তি বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনির হোসেন ভারত গমনের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রাখার চেষ্টা করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান, “তাকে আটক করে পরিচয় যাচাইয়ের সময় সে নিজেকে রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করে। তবে পাসপোর্ট যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।”

পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।

মনির হোসেন খান বাগেরহাট জেলার নাগেরবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মুসলিম খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।