Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় অস্ত্রসহ আটক ৩, একজন গুরুতর আহত

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
জুলাই ২৫, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেকড়া গ্রামে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেকড়া গ্রামের মোঃ জিয়া মন্ডলের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলাম পাভেলের দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। সম্প্রতি শেকড়া বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতেই সাইফুল ইসলাম পাভেল ৮-১০ জন লোক নিয়ে জিয়া মন্ডলের বাড়িতে সালিশ মীমাংসার উদ্দেশ্যে গেলে, গ্রামবাসী তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে।

আটকদের মধ্যে সাইফুল ইসলাম পাভেলকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলে থাকা জনতা জিয়া মন্ডলের বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকা দুটি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল দেখতে পেয়ে শৈলকুপা আর্মি ক্যাম্পকে অবহিত করে।

খবর পেয়ে মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে পৌঁছে অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন—সাইফুল ইসলাম পাভেল (পিতা: সানাউল্লাহ মিয়া, গ্রাম: দক্ষিণ মনোহরপুর), আলী রাজ শেখ (পিতা: আজগার), ও সুবাদ আলী (পিতা: কিয়াম উদ্দিন মোল্লা)।

আটককৃতদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। আহত সাইফুল ইসলাম পাভেলকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী জাফর বলেন, “জিয়া মন্ডলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরেই হয়তো এই ঘটনা ঘটেছে।”

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, “যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।