ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অপূর্ব কর্মকার (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত অপূর্ব কর্মকার ঝিনাইদহ শহরের গার্লস স্কুল পাড়ার বাসিন্দা এবং অরবিন্দ কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সময় গাড়াগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির পথে রওনা দেন অপূর্ব। পথে চাঁনপুর এলাকায় সড়কের মাঝখানে থাকা গর্তে পড়ে তিনি নিয়ন্ত্রণ হারান এবং সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
নিহতের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
— মফিজুল ইসলাম, ঝিনাইদহ
মোবাইল: ০১৭১৮৩৭৯১২৫

