দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দুমকিতে সেবা মেলা ও নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগম।
সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল আহমেদ খান, দুমকি থানার এসআই মোঃ সাহেদ, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি মুন্না জহির প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

