Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির এবং জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। আলোচনায় বক্তারা নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।