দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নাংলা এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেবহাটা রিপোর্টার্স ক্লাব। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল, আবু সাঈদ, সাইফুল ইসলাম, হারুন-অর-রশিদ প্রমুখ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার জানাজা রবিবার বাদ যোহর অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সাংবাদিক ইয়াছিন আলী। তিনি মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

