Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিয়ের দেড়মাস পর জানা গেল নববধু একজন পুরুষ!!!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দীর্ঘ দেড় মাস পর স্বামী জানলেন তার স্ত্রী একজন পুরুষ। নিজের লিঙ্গ পরিচয় গোপন করে সে তাদের সাথে এতদিন অভিনয় করে আসছিল।  ঘটনা জানাজানি হওয়ার পর ওই কথিত স্ত্রীর দাবি, “তার হরমোন জাতীয় সমস্যা রয়েছে। নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।”

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। আলোচিত  ওই স্ত্রীর প্রকৃত নাম শাহিনুর রহমান। তবে সে এতদিন সামিয়া নাম ধারন করে চলছিল। তার স্বামীর নাম মাহমুদুল হাসান শান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে,  মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে। তার কথিত স্ত্রী সামিয়া ওরফে শাহিনুর রহমান চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।  ফেসবুকে  পরিচয় ও প্রেমের সূত্র ধরে সামিয়া গত ৭ জুন শান্ত’র বাড়ী গোয়ালন্দে চলে আসে। এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসি ইমামকে দিয়ে তাদের মধ্যে বিয়ে করিয়ে দেন। এরপর থেকে নববধু হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া। তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরী হয়।

এক পর্যায়ে গত শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধু সামিয়া একজন ছেলে মানুষ।

এ বিষয়ে মাহমুদুল হাসান শান্ত জানায়, ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর হঠাৎ গত ৭ জুন সে আমাদের বাড়িতে চলে আসে। এ সময় তার অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে হুজুর দিয়ে তাদের মধ্যে বিয়ে দেয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয় পত্র না থাকায় বিয়েতে কাবিন রেজিষ্ট্রি করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী রহস্যজনক আচরণ করতে থাকে। তাকে কাছে পেতে চাইলেই সে বলত, ‘আমি এখন অসুস্থ্য, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে।

শান্ত’র মা মোছা. সোহাগী বেগম জানান, একজন ছেলে মানুষ আমাদের পরিবারে এতদিন বৌ হয়েছিল, আমরা ঘুর্ণাক্ষরেও টের পাইনি! সে  নানাভাবে আমাদের সবার মন জয় করে নিয়েছিল। কিন্ত সবই যে তার অভিনয় ছিল তা আমরা বুঝতে পারিনি। বিষয়টি জানাজানি হলে শনিবার (২৬ জুলাই) সকালে তাকে আমরা তার বাড়িতে পাঠিয়ে দেই।

এ প্রসঙ্গে শাহিনুর রহমান ওরফে সামিয়া মুঠোফোনে  জানান, শান্ত’র সাথে আমি যা করেছি, সেটা আমি অন্যায় করেছি। এটা করা আমার ঠিক হয়নি।

তিনি আরো জানান, “তার হরমন জাতীয় শারীরিক সমস্যা আছে, তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।