নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
কচুয়ায় দীর্ঘদিন পর সরাসরি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শান্তি শৃঙ্খলার পরিবেশে ২৬ জুলাই কচুয়া ডিগ্রি কলেজে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সভায় সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে সরদার জাহিদ ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজরা আসাদুল ইসলাম পান্না ছাতা প্রতীক নিয়ে ১৪১ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে শেখ তৌহিদুল ইসলাম ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্দার শাহনেওয়াজ ফুটবল প্রতীক নিয়ে ১৭৮ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ জাহাঙ্গীর হোসেন টিউবাল প্রতীক নিয়ে ২৮০ ভোট পেয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। হুমায়ুন কবির মোরগ প্রতীক নিয়ে ১৮৩ ভোট পেয়ে ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ৪৯৭ জন।

