Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 
জুলাই ২৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা পশ্চিমপাড়া গ্রামে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী রুমা বেগম (২৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত ব্যক্তি বিল্লাল শেখ (৩৩) ওই গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। অভিযুক্ত রুমা বেগম দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের ১০ বছর আগে বিয়ে হয় এবং এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, বিল্লাল শেখ পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছিল। এসব কারণে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে ঘুমন্ত স্বামীর ওপর হামলা চালিয়ে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন রুমা বেগম।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা বিল্লালকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার পুরুষাঙ্গে ৫ থেকে ৭টি সেলাই দেওয়া হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আবুল হাসনাত জানান, “আহত ব্যক্তিকে রাতে হাসপাতালে আনা হয়েছিল, এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে সকালে তিনি হাসপাতালে ছিলেন না, কোথায় গেছেন তা জানা নেই।”

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “ঘটনার পরপরই অভিযুক্ত রুমা বেগমকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।