খুলনা প্রতিনিধি
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের তেরখাদা সার্ভিস সেলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) জনাব আবু তাহের। তিনি অনুষ্ঠানে সফল কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মেয়াদপূর্তির গ্রাহকদের মাঝে মোট ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী ও অতিরিক্ত প্রকল্প পরিচালক জনাব সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সার্ভিস সেলের ডিজিএম রুহুল আমিন হাওলাদার, এজিএম কামরুজ্জামান, এবং হাফেজ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা সার্ভিস সেলের ইনচার্জ মোল্ল্যা সেলিম হোসেন, যিনি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বও পালন করেন।
এই আয়োজনে অংশ নেন বিভিন্ন শাখার ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিল্ড অফিসারসহ প্রকল্পের উপকারভোগী গ্রাহকগণ। বক্তারা বীমা খাতে কর্মীদের পেশাদারিত্ব, গ্রাহকসেবায় নিষ্ঠা এবং বীমা সচেতনতা বৃদ্ধিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি কর্মীদের অনুপ্রেরণা জোগাতে ও প্রতিষ্ঠানটির গ্রাহকসেবাকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

