Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুকুরে পড়ে কিশোরের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
জুলাই ২৮, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার হলদাহ গ্রামে পুকুরের পানিতে পড়ে আরাফাত শেখ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ সৌদি প্রবাসী মোস্তাক শেখের ছেলে এবং সে মৃগীরোগে (এপিলেপসি) আক্রান্ত ছিল।

নলদী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আরাফাত বাড়ির পাশে পুকুরপাড় দিয়ে হেঁটে মাঠে গরু আনতে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে তার মৃগীরোগ発 দেখা দিলে পুকুরে পড়ে যায়। বিষয়টি পরিবারের সদস্যদের অগোচরে ঘটে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের পানিতে আরাফাতের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সোমবার (২৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃগীরোগে আক্রান্ত এক কিশোর পুকুরে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।