Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা জেলা প্রশাসনের রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত

Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা, আক্তারুজ্জামান বাচ্চু

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: জুলফিকার রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম টুটুল, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীব কুমার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম এবং ওজোপাডিকো সাতক্ষীরার সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জোহা কিরণ।

সভায় দেশের জ্বালানি সাশ্রয় এবং চাহিদা অনুযায়ী সকল সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক রুফটপ সোলার প্যানেল স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সোলার প্যানেল স্থাপনের জন্য বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।