আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সাতক্ষীরা সদর হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্নারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডাঃ জি এম নুর ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডাঃ মোঃ হাবিবুর রহমান, কনসালটেন্ট ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মোঃ রিয়াদ হাসান, জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল মজিদ, মেডিকেল অফিসার ডাঃ সুমনা, আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ মোঃ সাইদুল আলম, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ পার্থ কুমার দে, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান, ডাঃ পলাশ কুমার সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সদর হাসপাতালের প্রধান সহকারী এম কে আশেক নওয়াজ, নার্সিং সুপারভাইজার গৌরি রানি মন্ডল এবং প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পে ফ্রি টিকিট প্রদান, রক্তের গ্রুপ পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

