যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন পিকুল (৫৩) কে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। তিনি রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর পুত্র।
সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় দায়েরকৃত মামলা নং-১৩ জিআর-২৭৩, ধারা- ১৫(৩)/২৫D দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪ এবং ৩/৬ দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯০৮ অনুযায়ী সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর জাকির হোসেনকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ বলেন, “পানিসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

